সর্বশেষ

বৈদ্যুতিক কেবল চুরি

রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সাহসী পদক্ষেপ, আঙুলের টেন্ডন হারালেন মিঠু

সরকারি সম্পদ রক্ষায় নিজের নিরাপত্তার কথা ভাবেননি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মিঠু হালদার। বরিশাল বিমানবন্দরে বৈদ্যুতিক কেবল চুরির সময় এক ব্যক্তিকে আটক করতে গিয়ে অভিযুক্ত ব্যক্তির ধারালো কাঁচির আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁর বৃদ্ধাঙ্গুলির টেন্ডন কেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এমন মুহূর্তেও দায়িত্বের প্রতি অবিচল থেকে নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন মিঠু হালদার।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০